৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে বিএনপি নেতা হাজী ইউসুফ আলী আর নেই, সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার শোক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ , ৩০ এপ্রিল ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী, পাকশিমুল ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি হাজী ইউসুফ আলী আজ রোববার(২৯এপ্রিল) ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি….রাজিউন)। পারিবারিক সিদ্ধান্তমতে সময় নির্ধারন করে সোমবার (৩০এপ্রিল)  এলাকায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরমানন্দপুর গ্রামেরই উজ্জ্বল নক্ষত্র, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে ৪বার নির্বাচিত এমপি, জেলা বিএনপির  সাবেক সভাপতি, জেলা আইনজীবি সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার  ভূইঁয়া। তিনি শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মহান আল্লাহর নিকট তাঁর বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেছেন। এছাড়া বিএনপি নেতা আব্দুল হামিদ ভূইঁয়া, এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, যুবদল নেতা মো: ইয়াকুবসহ বিএনপি, যুবদল, ছাত্রদল,  অন্যান্য অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, স্থানীয়  গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন