৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার গণসংযোগ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ , ৪ নভেম্বর ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 9 years আগে

FB_IMG_1509793455696

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল  ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির সাবেক সেক্রেটারী, জেলা বিএনপির সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকার চার বারের  এমপি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া আজ শনিবার(৪নভেম্বর) দিনব্যাপি গণসংযোগসহ বিএনপির সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করেছেন। উপজেলার পাকশিমুল ইউনিয়নের ১ং ওয়ার্ড জয়ধরকান্দি পূর্ব, ২ং ওয়ার্ড জয়ধরকান্দি পশ্চিম এবং ৩ং ওয়ার্ড তেলিকান্দি এলাকায় গণসংযোগ ও বিএনপির সদস্য সংগ্রহ করেছেন।   জেলা যুবদলের সদস্য ও জেলা আইনজীবি ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান রঞ্জন, পাকশিমুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ ভূঁইয়া, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহার মিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দুলাল মাহমুদ আলী(ডি এম আলী), অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: ইয়াকুব, সরাইল উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা কাউছার আহমেদ, রেহমান মেম্বার, খোরশেদ মিয়া, সেলিম সরকার, জাকির মিয়াসহ পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি, জয়ধরকান্দি এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন