EN

সরাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

বার্তা সম্পাদক

প্রকাশিত: 9:39 am , 17 August 2024, Saturday , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বাদ জুম্মা উপজেলা সদরের বিকাল বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামে মসজিদগুলোতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা  মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্বার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ ব্যপারে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, কেন্দ্রীয় কর্মর্সূচীর অংশ হিসেবে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শুক্রবার বাদ জুম্মা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্ব স্ব মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

সরাইল সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, ইউনিয়ন বিএনপির সভাপতি মো: কাজল মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া,

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন মাস্টার, সদস্য সচিব মো: নুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, সরাইল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা জাসাসের সদস্য সচিব সৈয়দ জাকিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মীর ওয়ালিদ,  সরাইল সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মন্নর আলী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, শ্রমিক দল নেতা শাহ আলমসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলার কালিকচ্ছ লস্করপাড়া জামে মসজিদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে নেতা-কর্মীরা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এছাড়া উপজেলার অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন জামে মসজিদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন