EN

সরাইলে বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:54 pm , 1 September 2022, Thursday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইলে বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সরাইল নিউজ টোয়েন্টিফোর ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) বাদ আছর উপজেলা বিএনপির উদ্যোগে দলটির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো.আনিসুল ইসলাম ঠাকুর এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ কাজল মিয়া, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপি সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, চুন্টা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদি হাসান পলাশ, সদস্য সচিব আল আমিন শাহরিয়ার প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন