EN

সরাইলে বিএনপির অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল, নেতা-কর্মীদের ঢল

বার্তা সম্পাদক

প্রকাশিত: 7:55 pm , 14 August 2024, Wednesday , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে বিএনপির অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল, নেতা-কর্মীদের ঢল

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

পুলিশি বাঁধা, হামলা ও  মামলার ভয় মুক্ত আনন্দঘন পরিবেশে অবস্থান কর্মসূচী পালন করেছে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর পরিবর্তিত প্রেক্ষাপটে উচ্ছ্বসিত নেতা-কর্মীরা বুধবার(১৪ আগস্ট) বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচী পালন করে। এ সময় উপজেলা চত্বরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঢল নামে।  অবস্থান কর্মসূচী শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 আওয়ামী লীগ সরকারের সময় দলীয় কর্মসূচী পালন করতে গিয়ে অসংখ্য মামলা, হামলা, পুলিশি হয়রানি ও নির্যাতনের শিকার সরাইল উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,  ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও জাসাস এর নেতা-কর্মীরা  উক্ত কর্মসূচী পালনকালে উচ্ছ্বসিত থাকতে দেখা যায়।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী (ডি এম দুলাল), সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: কাজল মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: নুরুল আমিন মাস্টার, উপজেলা যুবদলের সদস্য সচিব মো: নুর আলম,  উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর মাস্টার, সদস্য সচিব জয়নাল আবেদীন রাজু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার,  উপজেলা ছাত্রদলের আহবায়ক জামাল হোসেন লস্কর, সদস্য সচিব মীর ওয়ালিদ, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা খন্দকার মোস্তাক আলম রিগান, উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের (জাসাস) আহবায়ক আহসানুল করিম রিপন, সদস্য সচিব সৈয়দ জাকির হোসেন, উপজেলা শ্রমিক দল নেতা শাহ আলমসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের অসংখ্য নেতা-কর্মী উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের জন্য ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহবায়ক জিয়াউর রহমান বলে দলীয় সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন