EN

সরাইলে বালু ভর্তি ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 2:29 pm , 23 August 2021, Monday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইলে বালু ভর্তি ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বেপরোয়া গতির বালু ভর্তি ট্রাকের ধাক্কায় সাগর মিয়া (২০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামের নান্নু মিয়ার ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল আলম জানান, সকালে সাগর মিয়া বেকারির রুটি-বিস্কুট বিভিন্ন দোকানে সরবরাহ করতে ভ্যানগাড়ি চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে সরাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক দিয়ে আসা দ্রুত গতির বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান গাড়িটিকে ধাক্কা দিয়ে ভানগাড়িসহ সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত ভ্যানগাড়ি চালক সাগরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন