৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে বর্ষার পানিতে নৌকায় করে দুই গ্রামবাসীর সংঘর্ষ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ , ২১ আগস্ট ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইলে বর্ষার পানিতে নৌকায় করে দুই গ্রামবাসীর সংঘর্ষ

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে নৌকায় করে দুই গ্রামবাসীর মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে দুই গ্রামের নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সংঘর্ষে হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর ও ফতেপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। ওই দুই গ্রামের মধ্যবর্তী কড়াগাঙ্গ এলাকায় দুই গ্রামের লোকজন নৌকায় করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ফুটবল খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে বলে জানান গ্রামের মুরব্বিরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পরমানন্দপুর গ্রামের একাংশের সাথে ফতেপুর গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি হয়। এরই জের ধরে শনিবার সকালে দুই গ্রামের যুবকরা নৌকা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।

পাকশিমুল ইউনিয়ন পরিষদের সদস্য ফতেপুর গ্রামের বাসিন্দা শরিফ মিয়া বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে আমাদের গ্রামের কিছু যুবক পরমানন্দপুর গ্রামের একাংশের যুবকদের সাথে মারামারি করেছে। বর্ষাকালে নৌকা দিয়ে ঝগড়া করা খুবই খারাপ। আমরা বিষয়টি সমাধানে কাজ করছি।

উপজেলার পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, নৌকায় করে পরমানন্দপুর ও ফতেপুর গ্রামের সংঘর্ষের কথা শুনেছি। মারামারি এখন বন্ধ হয়েছে। মীমাংসার জন্য রোববার আমি ওই দুই গ্রামে যাবো। দুই গ্রামের মুরব্বিদের নিয়ে ব্যাপারটা মীমাংসা করার চেষ্টা করবো।

সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন