৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ , ১৩ মার্চ ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সরাইলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার ( ১৩ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল থানার অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইসমত আলী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইকবাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া,
সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, সরাইল রিপোর্টার্স ইউনিটের সেক্রেটারী মোঃ তাসলিম উদ্দিন,
সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিনা বেগম, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এর পক্ষে প্রতিনিধি শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জাহান, আওয়ামী লীগ নেতা মো. মুস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোছা. জান্নাত বেগম, উপজেলা খাদ্য অফিসার মো.নুর হোসেন, বেসরকারি এনজিও সুক এর পরিচালক আব্দুল মমিন, ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়াসহ উপজেলা ফায়ার সার্ভিস টিমের কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন