৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আল্লামা আহমেদ শফির বিরোদ্ধে ফেইসবুকে কটুক্তি, আটক: ১

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ , ২০ ডিসেম্বর ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে

pic-2

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফির বিরোদ্ধে ব্যঙ্গাত্বক ছবিপোষ্টসহ কটুক্তির অভিযোগে একজনকে আটক করেছেন পুলিশ। আজ বুধবার(২০ডিসেম্বর) উপজেলার কালিকচ্ছ এলাকা থেকে আবু ছালেক নামে একজনকে আটক করা হয়েছে। আটক আবু ছালেক উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগরাজোড় গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র। এ ঘটনায় হেফাজতে ইসলাম চুন্টা ইউনিয়ন শাখার সভাপতি ও চুন্টা বাজার ইসলামিয়া হুসাইনিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আতিক উল্লাহ বাদী হয়ে আটক আবু ছালেককে প্রধান আসামী করে সরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ ও পুলিশ সুত্রে জানা যায়,  Abu Salek Miah নামে একটি ফেইসবুক(সামাজিক যোগাযোগ মাধ্যম) আইডি থেকে গত ১৪ডিসেম্বর দুপুর অনুমান ১২টায় নানা কটুক্তিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আল্লামা আহমেদ শফির ব্যঙ্গাত্বক ছবি পোষ্ট করা হয়েছে। “বাহ কি সুন্দর তেতুঁল শফির কারবার”, “হা হা হা কওমী ওহাবিদের গুরু আহাম্মক তেতুঁল মুন্সী ওরফে মুনাফেক শফি বলে কি করে কি? ইমান নষ্টবীজ মুনাফেক তেতুঁল মুন্সী সে নিজেই।” “তেতুঁল হিসেবে আমাকে কেমন লাগছে হুজুর”, আহা তেতুঁল চোখ ফেরানো যায় না!!” এই ধরনের ব্যঙ্গাত্বক কটুক্তি করা হয়েছে। এ ঘটনায় চুন্টা এলাকায় উত্তেজনা বিরাজ করছে তবে অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। এ ব্যাপারে সরাইল থানায় আটক আবু ছালেক বলেন, অন্য একটি আইডি থেকে আমি ছবিগুলো সংগ্রহ করেছি। আমি শধু ” বাহ কি সুন্দর তেতুঁল শফির কারবার” লিখেছি তবে অন্য লেখা আমি লিখি নাই। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) বলেন, এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। তার বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন