৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ , ৬ জুলাই ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইলে পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (৫জুলাই) দিবাগত রাত ৮ টায় উপজেলার সদর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের মুরাদ মিয়ার শিশু পুত্র আরাফাত পানিতে ডুবে মারা যায়। এদিকে পরদিন বুধবার(৬ জুলাই) বিকাল ৪টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের আল-আমিন’এর প্রতিবন্ধী শিশু পুত্র সাব্বির মিয়া বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে। পানিতে ডুবে শিশু মৃত্যুর পৃথক ঘটনায় দুই পরিবারে লোকজনের মাঝে শোক বিরাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন