EN

সরাইলে পুত্রের হাতে পিতা খুন, মা গুরুতর আহত, ঘাতক পুত্র আটক

বার্তা সম্পাদক

প্রকাশিত: 9:08 pm , 6 December 2021, Monday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইলে পুত্রের হাতে পিতা খুন, মা গুরুতর আহত, ঘাতক পুত্র আটক

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুত্রের হাতে পিতা খুন হয়েছে ও মাতা গুরুতর আহত হয়েছে। আজ সোমবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বেড়তলা পূর্ব পাড়ার ছোট্ট মিয়ার(৫৫) একমাত্র পুত্র মনির হোসেন(৩০) মানসিক ভারসাম্যহীন থাকায় মাঝে মধ্যেই অস্বাভাবিক আচরণ করতেন। পারিবারিক জীবনে দুই বিয়ে করলেও মানসিক সমস্যার কারনে মনির হোসেন এর দুই স্ত্রীই তাকে ছেড়ে চলে গেছেন। বিবাহিত জীবনে দুই শিশু পুত্রের জনক মনির হোসেন ও তার পিতা ছোট্ট মিয়া নরসিংদী জেলায় একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখানে মনির হোসেনের মানসিক সমস্যা দেখা দিলে গতকাল রোববার (৫ ডিসেন্বর) নরসিংদী থেকে মনির হোসেনকে বাড়িতে পাঠানো হয়। বৈরী আবহাওয়ায় ইট ভাটার কাজ বন্ধ থাকার সুযোগে মনির হোসেনের পিতা ছোট্ট মিয়া নরসিংদী থেকে আজ সোমবার(৬ ডিসেম্বর) সকালে বাড়িতে আসেন। বিকালে নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় পিতা ছোট্ট মিয়ার মাথায় ঘরে থাকা চাহেট (ধান ভারার কাজে ব্যবহৃত) দিয়ে পুত্র মনির হোসেন আচমকা আঘাত করলে ঘটনাস্থলেই ছোট্ট মিয়া নিহত হন। এ সময় ঘাতক মনির হোসেনের মা এগিয়ে এলে মাকেও উপর্যপুরি আঘাত করে গুরুতর আহত করে মনির। প্রতিবেশীরা এগিয়ে এসে ঘাতক মনির হোসেনকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখে ও আহত অবস্থায় তার মাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মনির হোসেনকে আটক করে ও নিহত ছোট্ট মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

received_1316686178781849

এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘাতক পুত্র মনির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন