সরাইলে পাকশিমুল ইউপি ছাত্রদলের সভাপতি মোঃ তানভীর আহমেদ সিহান এর নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: 10:56 pm , 3 January 2021, Sunday , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ তানভীর অাহমেদ সিহান এর নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্টাবার্ষিকী পালন উপলক্ষে উক্ত র্যালি অনুষ্ঠিত হয়। পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের অফিস হতে র্যালিটি বের হয়ে পাকশিমুল বাজার প্রদক্ষিণ করে ফের ছাত্রদলের অফিসে এসে শেষ হয় । র্যালি শেষে কেক কাটার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়। পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।













আপনার মন্তব্য লিখুন