৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে পরিবহন শ্রমিকদের হামলায় তিন ছাত্র প্রতিনিধি আহত 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ , ১৭ মার্চ ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সরাইলে পরিবহন শ্রমিকদের হামলায় তিন ছাত্র প্রতিনিধি আহত 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

 ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরিবহন  শ্রমিকদের হামলায় তিন ছাত্র প্রতিনিধি আহত হয়েছে। রোববার রাত সাড়ে ১০ টায় সরাইল-নাসিরনগর সড়কের হাসপাতালমোড় মাইক্রোস্ট্যান্ডে হামলার এ ঘটনা ঘটে।

পুলিশ ও ছাত্র প্রতিনিধি সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকায় একটি মোটরসাইকেলের দুই আরোহীকে একটি মাইক্রোবাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে মাইক্রোবাসটি কুট্টাপাড়া এলাকা  থেকে স্থানীয়রা আটক করে  সরাইল মাইক্রো স্ট্যান্ডে নিয়ে আসে। এ সময় ছাত্র প্রতিনিধিদের কয়েকজন মাইক্রোস্ট্যান্ডে গেলে  মাইক্রোস্ট্যান্ডের পরিবহন শ্রমিক ও ছাত্র প্রতিনিধিদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় খবর পেয়ে সরাইল থানার এসআই রহমান পাঠান ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইক্রোবাসটি থানায় নিয়ে আসতে চাইলে মাইক্রোস্ট্যান্ডের পরিবহ্ন শ্রনিকরা এতে বাঁধা দেয়। এক পর্যায়ে মাইক্রোবাসের পক্ষের লোকজন পিছন থেকে ছাত্রদের উপর হামলা করেন। এতে ছাত্র প্রতিনিধিদের তিন জন আহত হয়।  আহত ছাত্র প্রতিনিধিরা হলেন ইরফান খান, আলিফ মাহমুদ নাহিদ ও মুয়াজ্জিম মিয়া । আহতরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি আছেন।

এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান বলেন, ঘটনাটি সম্পর্কে আমি জেনেছি তদন্ত চলছে। বিষয়টি অত্যন্ত সেনসেটিভ। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন