সরাইলে নিহত ব্যবসায়ী মোস্তফা কামালের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ , ১৭ আগস্ট ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
সরাইলে নিহত ব্যবসায়ী মোস্তফা কামালের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের হাতে নিজ বাড়ির সামনে নির্মমভাবে নিহত ব্যবসায়ী মোস্তফা কামালের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুম্মা উপজেলার কালিকচ্ছ বাজার জামে মসজিদে বিশেষ
দোয়া পরিচালনা করেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের কারী নাজিমুল্লাহ সাহেব।
বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আবুল কাশেম ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম মুকুল। এ সময় আলেম-ওলামা ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বর্ডার বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে গোলাম মোস্তফা ২৯ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে কালিকচ্ছ এলাকার নিজ বাড়ি ফেরার পথে বাড়ির পার্শ্ববর্তী স্থানে পৌঁছলে এক দল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে যায় এবং সঙ্গে থাকা বিকাশ ব্যবসার নগদ অর্থ ও মোবাইল নিয়ে যায়। পরবর্তীতে পথচারীদের একজন তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পরে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। এ সময় গুরুতর আহত মোস্তফা কামালকে স্বজনরা উদ্ধার করে প্রথমে সরাইল হাসপাতালে ও পরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১ টার দিকে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যপারে সরাইল থানা পুলিশ ঘটনার সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেন।











আপনার মন্তব্য লিখুন