৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে নিষিদ্ধ পলিথিন উৎপাদন কারখানায় ইউএনও’র অভিযান, ১ মাসের কারাদন্ড

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ , ১১ জানুয়ারি ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সরাইলে নিষিদ্ধ পলিথিন উৎপাদন কারখানায় ইউএনও’র অভিযান, ১ মাসের কারাদন্ড

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে কারখানা সিলগালা, কারখানার মালিক কামাল মিয়া কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১১ জানুয়ারি) বিকালে  উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামে পলিথিন তৈরির কারখানায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. মোশারফ হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালানা করেন। এসময় কারখানার মালিক কামাল মিয়া কে আটক করা হয়। কামাল মিয়া  বিজয়নগর উপজেলার আবদুল গফুরের ছেলে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. মোশারফ হোসাইন বলেন, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামে অবৈধভাবে পলিথিন প্রস্তুত করে আসছে বলে জানা যায় । এমন খবরের ভিত্তিতে বিকালে কারখানায় অভিযান পরিচালনা করে কারখানার মালিক কামাল মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়, অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ প্রদান করেন আদালত। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় সরাইল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. রফিকুল হাসানসহ পুলিশ সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন