সরাইলে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী খুন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ , ৩০ জুলাই ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
সরাইলে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী খুন
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতরাত সাড়ে ১১ টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়া ব্যবসায়ীর নিজবাড়ির সামনে হামলার এ ঘটনা ঘটে। পরে রাত ১টার দিকে চিকিটৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা যান।
নিহত ব্যবসায়ীর নাম মোস্তফা কামাল। তিনি কালিকচ্ছ বর্ডার বাজারের বিকাশ ও কনফেকশনারী ব্যবসায়ী এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের কালিকচ্ছ শাখার ফিল্ড অফিসার ছিলেন। তাঁর পিতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম মমিন মিয়া । পৈতৃক বাড়ি চাঁদপুর হলেও বর্তমানে ক্রয় সূত্রে তিনি কালিকচ্ছ মধ্যপাড়ার বাড়িতে বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে।
নিহতের ভাই আবু বকর জানান, বর্ডার বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে বাড়ি ফেরার পথে বাড়ির পার্শ্ববর্তী স্থানে পৌঁছলে কে বা কাহারা তাকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে যায় এবং সঙ্গে থাকা বিকাশ ব্যবসার নগদ অর্থ ও মোবাইল নিয়ে যায়। পরবর্তীতে পথচারীদের একজন তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পরে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। এ সময় গুরুতর আহত মোস্তফা কামালকে স্বজনরা উদ্ধার করে প্রথমে সরাইল হাসপাতালে ও পরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১ টার দিকে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।
অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের ব্যবসায়ী হিসেবে পরিচিত মোস্তফা কামালের নৃসংস হত্যাকান্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থির দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। অন্যথায় বিচারের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে এলাকার লোকজন জানান।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।











আপনার মন্তব্য লিখুন