EN

সরাইলে নলকূপ মিস্ত্রিদের দক্ষতা ও আর্সেনিক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা  

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:46 pm , 22 September 2025, Monday , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সরাইলে নলকূপ মিস্ত্রিদের দক্ষতা ও আর্সেনিক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা  

 এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নলকূপ মিস্ত্রিদের দক্ষতা ও আর্সেনিক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উক্ত কর্মশালা হয়। সরাইল উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত কর্মশালায়  উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩৯ নিউবওয়েল মিস্ত্রি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন। ভার্কের এরিয়া ম্যানেজার মো. তাবিবুর রহমানের সঞ্চালনায় ও  সরাইল  জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রুপক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহফুজুর রহমান ও সহযোগী অধ্যাপক আশরাফুল ইসলাম। বক্তাগণ বলেন আর্সেনিক প্রাকৃতিক উপাদান হলেও  মানুষের জীবনে এর উপস্থিতি এক ভয়ঙ্কর অভিশাপে পরিণত হয়েছে। ধূসর রঙের ভঙ্গুর ধাতব-সদৃশ এই মৌলটি একদিকে বিজ্ঞান ও প্রযুক্তির কিছু ক্ষেত্রে ব্যবহৃত হলেও অন্যদিকে এটি জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ ঝুঁকির উৎস।

মানবসভ্যতার ইতিহাসে নানা সময়ে আর্সেনিককে ঘিরে রহস্য, কৌতূহল ও আতঙ্কের গল্প পাওয়া যায়। একসময় এটি বিজ্ঞানের ভাষায় “রাজাদের বিষ” বা “রাজহত্যার হাতিয়ার” হিসেবে খ্যাত ছিল। আবার কখনো প্রাচীন চিকিৎসাবিদ্যার অংশ হিসেবেও এর ব্যবহার দেখা গেছে। কিন্তু আধুনিক যুগে বিশেষত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভূগর্ভস্থ পানির সঙ্গে আর্সেনিক মিশে যাওয়ায় কোটি কোটি মানুষ আজ এক নীরব মৃত্যুর হুমকির মুখে। এই মৌলকে ঘিরে যে সংকট তৈরি হয়েছে তা কেবল একটি স্বাস্থ্য সমস্যা নয়, বরং সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সংকটেরও প্রতিফলন।

  উক্ত অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক বিওবি ইউনিসেফ ইফতেখার আলম, উপজেলা ফ্যাসিলিটেড সাইফুল ইসলাম, সরাইল সদর ইউপি  চেয়ারম্যান আব্দুল জব্বার ও ভার্ক ইউনিয়ন সুপারভাইজার সিরাজুল ইসলাম প্রমুখ। নলকূপ মিস্ত্রিদের দক্ষতা বৃদ্ধি ছাড়াও স্থানীয় জনসাধারণকে সচেতন করা এবং দক্ষ মিস্ত্রি দ্বারা নলকূপ স্থাপন এবং প্রতিকূল পরিবেশে নিরাপদ পানি ব্যবহার নিশ্চিত করুন বিষয়গুলো নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন