৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে নদীর পাড় থেকে কার্টুন ভর্তি নবজাতকের লাশ উদ্ধার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ , ১২ জুন ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে নদীর পাড় থেকে কার্টুন ভর্তি নবজাতকের লাশ উদ্ধার

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীর পাড়ে কার্টুন ভর্তি অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছেন পুলিশ। বুধবার (১২ জুন) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর দ্বিতীয় গেইট মেরাতলী এলাকায় তিতাস নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকাল ৭টার সময় শাহবাজপুর মেরাতলী এলাকায় তিতাস নদীর পাড়ে একটি কার্টুন দেখতে পায়। এ সময় কার্টুনটি খুলে  একটি মৃত বাচ্চা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাহবাজপুর মেরাতলী এলাকায় তিতাস নদীর পাড় থেকে নবজাতক কন্যা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি একদিনের বাচ্চা। নবজাতকটির মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে শিশুটির পরিচয় নিশ্চিত হতে ডিএনএ সংগ্রহ করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন