EN

সরাইলে ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: 7:08 pm , 18 September 2022, Sunday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইলে ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

এম এ করিম সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪র্থ শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষকের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বড্ডা গ্রামবাসীর উদ্যোগে বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা স্কুল ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষক মহিত মিয়ার সর্ব্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবি জানান। ভিকটিম পরিবারের নিরাপত্তা দেওয়া, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশের দাবিও জানান তারা।

বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফরিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ী কাজী ইকবাল হোসেন, আমান উল্লাহ, নয়ন দাস গুপ্ত প্রমুখ।

উল্লেখ্য গত বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রতিদিনের মতো সকালে স্কুলে যায় ভুক্তভোগী ওই ছাত্রী। ওই দিন প্রচুর বৃষ্টি ছিল। বিকাল সাড়ে ৩টায় সবাইকে ছুটি দিয়ে রুমঝাড়ু দেওয়ার কথা বলে ভুক্তভোগী ওই ছাত্রীকে সুকৌশলে আটকে রেখে ধর্ষক করে ওই শিক্ষক। ভুক্তভোগী ওই ছাত্রী বাড়িতে এসে ঘটনাটি তার নানীর কাছে খুলে বলে। তার মা ও বাবা দুজনই প্রবাসে থাকেন। পরে তার নানী তার মামার কাছে ঘটনাটি বলেন। একই দিন সন্ধ্যায় ওই ছাত্রীর শারীরিক অবস্থা খারাপ দেখে তাকে তার মামা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করান। গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ওই ছাত্রীর মামা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সরাইল থানায় মামলা দায়ের করেন।

সরাইল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) সাইফুল ইসলাম বলেন, ওই শিক্ষক পলাতক আছেন। তাকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে। অচিরেই গ্রেপ্তার হবে ইনশাআল্লাহ ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন