EN

সরাইলে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু, আহতঃ ১০

বার্তা সম্পাদক

প্রকাশিত: 8:50 pm , 19 September 2021, Sunday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইলে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু, আহতঃ ১০

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়েছেন এবং আয়েশা বেগম(৮০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। পূর্ব বিরোধকে কেন্দ্র করে আজ রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পানিশ্বর শোলাবাড়ি এলাকার দুলাল মেম্বারের পক্ষের লোকজন ও একই এলাকার ফরিদ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন ব্যপক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে ফরিদ মিয়ার বৃদ্ধা মা ও গণি সর্দারের স্ত্রী আয়েশা বেগম(৮০) বসতঘর হতে বের হওয়ার সময় ঢিল পড়ে আহত হয়। এ সময় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

এ ব্যপারে পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটেঁ গিয়েছি। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছেন। বৃদ্ধ মহিলা মারা যাওয়ার বিষয়ে একেক জন একেক ধরনের কথা বলছেন। কেউ বলছেন বৃদ্ধার উপর ঢিল পড়ে আহত হয়েছেন। আবার কেউ বলছেন বয়ঃ বৃদ্ধ মহিলা, সংঘর্ষের কথা শোনে ঘর হতে বের হওয়ার সময় পড়ে গিয়ে আহত হয়েছেন। পড়ে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। এ ব্যপারে তদন্ত করা হলে মারা যাওয়ার বিষয়টি পরিস্কার হয়ে যাবে।

এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছেন। একজন মারা যাওয়ার বিষয়টি জেনে আমি ঘটনাস্থলে গিয়েছি। মৃত ব্যক্তি বয়ঃবৃদ্ধ। মৃত বৃদ্ধার পুত্র শাহ আলমের স্ত্রী শিরিনা বেগম জানিয়েছেন, বাড়ির পাশে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে বৃদ্ধ আয়েশা বেগম ঘর হতে বের হওয়ার সময় তাঁর উপর ঢিল পড়ে তিনি মাটিতে পড়ে যান। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। তদন্ত পূর্বক আমরা এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেব।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন