৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে দিগন্ত বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ , ৩০ এপ্রিল ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইলে দিগন্ত বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ১জন নিহত হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল সদরের কুট্টাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোঃ আরমান মিয়া। তিনি নরসিংদী জেলার বেলাবো থানার গাংকুল এলাকার আলফাজ মিয়ার ছেলে বলে জানা গেছে।

1651309279548logo

এ ব্যপারে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু বলেন, দুপুরে একটি দিগন্ত বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয় এবং বাসটি খাদে পড়ে যায়। বাসটিকে খাদ থেকে উঠানোর কাজ চলছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন