সরাইলে দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন যুবদল নেতা নুরুল আমিন মাস্টার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ , ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
সরাইলে দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন যুবদল নেতা নুরুল আমিন মাস্টার
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল রাহমাতুল্লিল আলামিন দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. নুরুল আমিন মাস্টার।
সোমবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের সংখ্যা গরিষ্ঠ ভোটে তিনি সভাপতি নির্বাচিত হোন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. মাসুদ রানার সভাপতিত্বে সোমবার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ৭জন ভোটারের মধ্যে অভিভাবক সদস্য মো. সাইফুল্লাহ ঝিলন সভাপতি হিসেবে মো. নুরুল আমিন মাস্টার এর নাম প্রস্তাব করলে এই প্রস্থাবকে সমর্থন করেন উপস্থিত ৪জন সদস্য। অপরদিকে অভিভাবক সদস্য মো. জালাল মিয়া সভাপতি হিসেবে সেলিম আজহারুল ইসলাম ঠাকুর এর নাম প্রস্থাব করলে এই প্রস্তাবকে সমর্থন করেন উপস্থিত ৩জন। সংখ্যাগরিষ্টতার সমর্থনে সভায় নুরুল আমিন মাস্টার সরাইল রাহমাতুল্লিল আলামিন দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে নির্বাচিত হোন।
উল্লেখ্য সভায় অভিভাবক সদস্য হিসেবে ছিলেন জালাল মিয়া, রমিজ মিয়া, শাহাদাত হোসেন, মো. সাইফুল্লাহ ঝিলন ও শিরিনা বেগম। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো. আমান উল্লাহ ও মো. হাশেম মিয়া।











আপনার মন্তব্য লিখুন