৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে ইউএনও, ওসিসহ আহত:৩০

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৫২ পূর্বাহ্ণ , ১ মে ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সরাইলে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে ইউএনও, ওসিসহ আহত:৩০

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে ইউএনও ও ওসিসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। গত রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত  উপজেলার সদর ইউনিয়নের চানমনি পাড়া ও মোগলটুলা গ্রামের লোকজনদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, চাঁনমনি পাড়া গ্রামের এলন মিয়ার লোকজন ও পার্শ্ববর্তী মোগলটুলা গ্রামের মহব্বত মিয়ার লোকজনদের মধ্যে রাইস মিলে ধান ভাঙ্গানোকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে এর জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হয়। ২ ঘন্টা ব্যপি চলমান সংঘর্ষ রাত সাড়ে ১০টা দিকে পুলিশ নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে নিয়ন্ত্রনে আনতে গিয়ে আহত হয়েছেন

সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হাসান। আহত ইউএনও এবং ওসি দুইজনকে সরাইল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি রফিকুল হাসানের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের ৩০জন আহত হয়েছে। আহতরা সরাইল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যপারে সরাইল সার্কেলের এএসপি তপন সরকার বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে সরাইল থানার ওসি এবং ইউএনও আহত হওয়ার বিষয়টি  খুব দু:খজনক। দাঙ্গাবাজদের গ্রেফতার করতে অভিযান চলছে। এ ব্যপারে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন