৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দর্শকের উপচে পড়া ভীড়

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ , ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে

সরাইলে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দর্শকের উপচে পড়া ভীড়

এম এ করিম  সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে উৎসবমুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া-মলাইশ-গাজিপুর এলাকার যুবকবৃন্দের উদ্যোগে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে মলাইশ বান্নিঘাটে উক্ত নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
বুড্ডা নদীরঘাট থেকে মলাইশ নদীর ঘাটে প্রায়  ২ কিলো মিটার এলাকায় ছিল  হাজার হাজার দর্শকের উপচে পড়া ভীড়। নদীতে ভাড়া করা নৌকা নিয়ে দর্শকদের ঢল নামে। নারীদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আয়োজক কমিটির সভাপতি মেহরাজ আহমেদ জানান, বুল্লা থেকে ২ টি, এক্তারপুর থেকে ১টি, ক্ষমতাপুর থেকে ১টি ও বুড্ডা থেকে ১টি নৌকা বাইচে অংশ নেন। মনোমুগ্ধকর প্রতিযোগিতামুলক বাইচে  বিজয়ী হয় সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুরের নৌকা(শাপলা বয়েজ ক্লাব)।

প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে বুল্লার ফুল ইসলাম ও বাসু মিয়ার  নৌকা।
প্রতিযোগিতা শেষে  প্রধান অতিথি হিসেবে  বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র  সহ-সভাপতি মোঃ আশরাফুল করিম রিপন, উপজেলা যুবদলের আহবায়ক  আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ,  শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাসুদ রানা। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ, ২য় স্থান অর্জনকারী দলকে টিভি  ও তৃতীয় স্থান অর্জনকারী দলের হাতে রাইচ কুকার  তুলে দেয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারি সকল দলের মাঝে আকর্ষনীয় পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন