৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক ও  আলোচনা সভা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ , ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে

সরাইলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক ও  আলোচনা সভা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি ৩নং ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে তেলিকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া এতিমখানা মাদ্রাসা মাঠে এ সভার আয়োজন করা হয়।

 স্থানীয় বিএনপি নেতা ফুল মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা ফারুক মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য, সরাইল অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যার্শী আহসান উদ্দিন খান শিপন।

প্রধান অথিতির বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনার শাসনামলে নারীদের ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তিনিই প্রথম বাংলাদেশে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন। নারীদেরকে পঞ্চম শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত বৃত্তি‘র ব্যবস্থা করেছিলেন। আগামী নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপিকে নির্বাচিত করতে ধানের শীষের পক্ষে সকল নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

 উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক  মুরাদ সর্দার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ ওয়ালী উল্লাহ জাবেদ, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জামাল হোসেন লস্কর, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাওলানা উসমান গনি, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক রুম্মান চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি আরিফুর রহমান সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন সোহাগ, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক মুর্শেদ জামান জালাল, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নান্নু মিয়া, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহাগ মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান মৈশান, সরাইল কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন