৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে তরুণ দলের সফল কর্মী সভা, তুচ্ছ ঘটনায় দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, সোমবার বাদ আছর আপোষ মীমাংসা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ , ২৪ নভেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে তরুণ দলের সফল কর্মী সভা, তুচ্ছ ঘটনায় দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, সোমবার বাদ আছর আপোষ মীমাংসা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সফল কর্মী সভা শনিবার (২৩ নভেম্বর) বিকালে সরাইল উপজেলা সদরের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা এডভোকেট আজিজুর রহমান হেলাল। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: নুরুল আমিন মাস্টার ও সদস্য সচিব মো: নূর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ার কিছু সময় পর সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী ও উপজেলা যুবদলের সদস্য সচিব মো: নুর আলম এর সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাৎক্ষনিক সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ব্যপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন ও সরাইল থানার অফিসার ইনচার্জ রফিকুল হাসান দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: আনিছুল ইসলাম ঠাকুর এর মধ্যস্থতায় আগামী সোমবার বাদ আছর আপোষ মীমাংসার মাধ্যমে বিষয়টি সমাধান করার ব্যপারে উভয় পক্ষ সম্মত হয়েছে।

এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার ও সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিহিংসার রাজনীতি নয়, শান্ত সরাইলে রাজনীতি হউক প্রতিযোগিতার। ধ্বংসের জন্য নয়, রাজনীতি হউক মানুষের কল্যাণের জন্য। সংঘর্ষ সৃষ্টি করার জন্য নয়, রাজনীতি হউক সংঘর্ষ বন্ধের জন্য এমনটাই প্রত্যাশা এলাকার সচেতন মানুষের। মহান আল্লাহ স্ব স্ব অবস্থানে সকলকে ভাল রাখুক, আমিন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন