৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে টিস্যু পেপারকে কেন্দ্র করে আঞ্চলিক সড়কে দুই পক্ষের সংঘর্ষ, আহত: ২০

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ , ১০ জুন ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে

সরাইলে টিস্যু পেপারকে কেন্দ্র করে আঞ্চলিক সড়কে দুই পক্ষের সংঘর্ষ, আহত: ২০

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টিস্যু পেপার চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। গত রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া ও উত্তর কুট্টাপাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাঠানপাড়া মোড়ে এরাবিয়ান ফুসকা হাউজে ফুসকা খাওয়া শেষে উত্তর কুট্টাপাড়া গ্রামের রাব্বি নামের এক যুবক টিস্যু চাইলে সেখানকার এক কর্মী টিস্যূ নেই বলে জানান। এ নিয়ে রাব্বি ও ফুসকা হাউজের মালিক পাঠানপাড়া গ্রামের মজিবুর পাঠানের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন রাত ৮টার দিকে দেশীয়-অস্ত্র নিয়ে আঞ্চলিক সড়কে দাঙ্গায় জড়িয়ে পড়ে। দুই ঘন্টাব্যপি চলমান সংঘর্ষ রাত ১০টার দিকে পুলিশ নিয়ন্ত্রন করেন। এ সময় সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ। সংঘর্ষে উভয় পক্ষের ২০জন আহত হয়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন