৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড দোকানপাট বসত ঘরবাড়ি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ , ৬ অক্টোবর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সরাইলে টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড দোকানপাট বসত ঘরবাড়ি

এম এ করিম সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টর্নেডোর আঘাতে ২০টি টিনশেড ঘর লন্ডভন্ড হয়ে গেছে।
শুক্রবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাল মিয়া পাড়া গ্রামের মেরাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঝড়ে বেশ কিছু গাছ উপড়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল বলেন, সকাল থেকেই ভারি ও মাঝারি আকারে বৃষ্টিপাত হচ্ছে। বিকাল ৩ টায় হঠাৎ করে মেরাতলী মাঠের দিক থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসে।

মুহূর্তেই এলাকার ২০ টিনশেড ঘরে আঘাত করে। এ সময় সাত থেকে আটটি বসতঘরসহ অন্ততঃ ১২টি বিভিন্ন ধরনের দোকান লন্ডভন্ড হয়ে গেছে।

এছাড়া টিনের চালা উড়ে গিয়ে বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে জড়িয়ে পড়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি বিভিন্ন গাছের ডালপালা ভেঙ্গে বাড়ি ঘরের উপরে গিয়ে পড়েছে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন বলেন, ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।
তাৎক্ষণিকভাবে ১২ টি পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপণ শেষে
ক্ষতিগ্রস্তদের টিন ও নগদ টাকা দেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন