৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে জামায়াত প্রার্থী মাও. মোবারক হোসাইনের ব্যপক গণসংযোগ, সরাইলকে মডেল উপজেলা গড়ার প্রত্যয় 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ , ১০ আগস্ট ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে

সরাইলে জামায়াত প্রার্থী মাও. মোবারক হোসাইনের ব্যপক গণসংযোগ, সরাইলকে মডেল উপজেলা গড়ার প্রত্যয়

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

বাংলাদেশ জামায়াতে ইসলামী, সরাইল উপজেলা শাখার উদ্যোগে সরাইল বাজারে ব্যপক গণসংযোগ করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ শেষে উপজেলা সদরে জামায়াত প্রার্থীর পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে ব্যপক গণসংযোগ করা হয়।

সমাবেশ ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহা. মোবারক হোসাইন। তিনি সরাইল বিকাল বাজার থেকে সরাইল হাসপাতাল মোড় পর্যন্ত গণ সংযোগ করেন। গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথ সভায় তিনি বলেন সরাইল উপজেলাকে আমি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই, জনগণ যদি আমাকে নির্বাচিত করেন তাহলে জনগণের সরকারি বরাদ্ধ আমানত শতভাগ সততার সাথে, আমানতদারিতার সাথে কাজে লাগিয়ে সরাইল উপজেলা  কে মডেল উপজেলা হিসেবে গড়তে চাই।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব ও আইন বিষয়ক সম্পাদক , কাজি সিরাজুল ইসলাম।

জেলা জামায়াতের অফিস সম্পাদক, মোঃ মুনিরুজ্জামান। জেলা জামায়াতের প্রচার সম্পাদক, দৈনিক সংগ্রাম ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, মো: রোকন উদ্দিন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখা আমির মো: এনাম খান এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান জাবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী তারিকুল ইসলাম তারেক, সদর ইউনিয়ন সেক্রেটারী বরকত উল্লাহ, শাহজাদাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীত সভাপতি গিয়াস উদ্দিন, অরুয়াইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইসমাইল হোসেন, শাহবাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি বদরুল আলম, কালিকচ্ছ ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি রহমত আলী, নোয়াগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি আমিরুল ইসলাম, জামায়াত নেতা হাজী মালু মিয়া, ছাত্রশিবির নেতা রুবেলসহ বিভিন্ন ইউনিয়ন ও স্থানীয় জামায়াতের নেতা-কর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন