সরাইলে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক, ইনসাফভিত্তিক সমাজ গঠনের আহবান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ , ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
সরাইলে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক, ইনসাফভিত্তিক সমাজ গঠনের আহবান
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উঠান বৈঠক করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক দাড়িপাল্লার সমর্থনে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. মোবারক হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জামায়াতের সেক্রেটারি এড. নুরুজ্জামান জাবেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি রহমত আলী, জামায়াত নেতা বরকত উল্লাহ মিন্টু, ছাত্রশিবির সভাপতি রুবেল ইসলাম, ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার অরবিন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ন্যায় ও ইনসাফভিত্তিক ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের জন্য উঠান বৈঠকে বক্তাগণ সকলকে দাঁড়িপাল্লা মার্কায় সমর্থনের জন্য আহবান জানান।












আপনার মন্তব্য লিখুন