৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে জামায়াতের ফ্রি-মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিলেন সহস্রাধিক রোগী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ , ৩০ আগস্ট ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে

সরাইলে জামায়াতের ফ্রি-মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিলেন সহস্রাধিক রোগী

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জামায়াতে ইসলামির উদ্যোগে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৩০ আগস্ট) বিকাল ৩টা থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলমান থাকতে দেখা যায়।

সরাইল উপজেলা জামায়াতে ইসলামির আমির এনাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান জাবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত ফ্রি-মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় শুরা সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির ও ব্রাহ্মণবাড়িয়-২ ( সরাইল-আশুগঞ্জ) আসন থেকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোবারক হোসেন আকন্দ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া, জেলা এন ডি এফ এর সভাপতি এম এ হানিফ, জেলা অফিস সেক্রেটারি মুহাম্মদ মনিরুজ্জামান, ডা,ফরিদ উদ্দিন আহমেদ, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, সরাইল সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী বরকত উল্লাহ মিন্টু, অন্যান্য অতিথিবৃন্দ ও চিকিৎসকবৃন্দসহ চিকিৎসা নিতে আসা রোগীরা এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা জামায়াতে ইসলামীর একাধিক দায়িত্বশীল নেতা জানায়, বিকাল ৩টা থেকে সন্ধার পর পর্যন্ত ১২ জন ডাক্তার কয়েকটি বুথে কয়েক হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছেন।

এ ব্যপারে জামায়াতে ইসলামির জেলা আমির মাওলানা মোবারক হোসেন বলেন, মানুষের কল্যাণে জামায়াতে ইসলামি নিবেদিত হয়ে কাজ করছে। মানবসেবার অংশ হিসেবে জামায়াতে ইসলামির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে রোগীদের ফ্রি-চিকিৎসা সেবা দেওয়া হয়েছে । এতে সহস্রাধিক রোগী ফ্রি-চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য স্বত:স্ফূর্তভাবে এগিয়ে এসে চিকিৎসা সেবা নিয়েছেন। এতে আমাদের আয়োজন স্বার্থক হয়েছে। চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামির পক্ষ থেকে ধন্যবাদ জানায়। ভবিষ্যতে আমাদের এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন