৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ , ১৭ আগস্ট ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে

সরাইলে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টায় জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) বিকালে উপজেলার চুন্টা ঈদগাহ ময়দানে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় শূরা সদস্য, জেলা জামায়াতের আমির ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোবারক হোসাইন আকন্দ।

চুন্টা ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী হাজী ঈমান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক এড. মুনিরুজ্জামান, সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির শাহজাহান ভূইয়া,

 সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর  আমির মো: এনাম খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: নুরুজ্জামান জাবেদ, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী তারিকুল ইসলাম তারেক, সরাইল সদর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক বরকত উল্লাহ মিন্টু।

কর্মী সমাবেশে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর  প্রতিক দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে স্থানীয় নেতা-কর্মীদের কাজ করে যাওয়ার আহবান জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন