EN

সরাইলে জাতীয় ভোটার দিবস উদযাপন

বার্তা সম্পাদক

প্রকাশিত: 1:55 pm , 2 March 2024, Saturday , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সরাইলে জাতীয় ভোটার দিবস উদযাপন

 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২ মার্চ/২০২৪) সকাল সাড়ে ১০ টায় সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে এক র‍্যালি বের হয়।

সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিম সুলতানার নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে র‍্যালি শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা ও চা-চক্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, সরাইল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন