৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে চাইনিজবার ফুটবল টুর্ণামেন্ট -২০২৪ অনুষ্ঠিত 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ , ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে চাইনিজবার ফুটবল টুর্ণামেন্ট -২০২৪ অনুষ্ঠিত 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

“মাদক কে না বলুন” শ্লোগান কে সামনে রেখে সরাইলে কাকলী স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে  ফ্রিজ ও টিভি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় অংশগ্রহণ করেন ৩২ টি দল। সোমবার(১৬ সেপ্টেম্বর) বিকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ছোট দেওয়াপাড়া বন্ধু একাদশ  বনাম সোনার বাংলা স্পোর্টিং ক্লাব দক্ষিণ আরিফাইল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

ইউপি মেম্বার সালাহউদ্দিন সুরুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি  নাজমুল আলম খন্দকার (মুন্না)।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবুল কাশেম , উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এস. এম. ফরিদ, সাবেক ফুটবল খেলোয়াড় মো. শহিদ, সরাইল ফুটবল একাডেমির সভাপতি মো. রাশেদ, উপজেলা  যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রানা আহম্মেদ জিল্লু, যুবদল নেতা আহাদ, শামীম, জামাল, সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইউসুফ মিয়া প্রমুখ।

 খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন অন্তর হোসেন এবং রেফারি ছিলেন মো: মাসুম উল্লাহ খন্দকার।

খেলা পরিচালনায় ছিলেন মো. কাউছার, মো. আল আমিন,  মো. তফসির, মো. জুনায়েদ। ক্রীড়ামোদী বিভিন্ন স্তরের লোকজন ও বিপুল সংখ্যক দর্শক উক্ত খেলা উপভোগ করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন