EN

সরাইলে গাঁজা ও মাদক বিক্রয়ের টাকা উদ্ধারসহ গ্রেফতারঃ ৩

বার্তা সম্পাদক

প্রকাশিত: 9:59 pm , 26 September 2020, Saturday , পোষ্ট করা হয়েছে 6 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭শত ৫০গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৯১ হাজার ২শত টাকা উদ্ধারসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ। আজ শনিবার(২৬সেপ্টেম্বর) উপজেলার শাহবাজপুর এলাকা থেকে গাঁজা ও মাদক বিক্রির টাকা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শাহবাজপুর মোড়াহাটির মৃত মন্নু মিয়ার মেয়ে মোসাঃ পুতুল(৪৫), একই এলাকার রুপ মিয়ার পুত্র মোঃ হাসান(৩৮) ও মৃত আবু জাহের খন্দকার এর পুত্র মোঃ হেলাল মিয়া(৪৩)।
সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এর দিকনির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার, সরাইল সার্কেল ব্রাহ্মণবাড়িয়া এর তত্ত্বাবধানে ও সরাইল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সরাইল থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই দিলীপ কুমার নাথ ও এএসআই মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ৭শত ৫০গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৯১হাজার ২শত টাকা উদ্ধার করার পাশাপাশি মাদক ব্যবসায়ী ৩জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরোদ্ধে প্র‍য়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন