৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে “কুট্টাপাড়া মিনি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ , ৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে “কুট্টাপাড়া মিনি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “কুট্টাপাড়া মিনি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে “কুট্টপাড়া খেলার মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব আয়োজিত ” কুট্টাপাড়া মিনি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মো: আনোয়ার হোসেন মাস্টার।

সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ বিভিন্ন স্তরের ক্রীড়ামোদী বিশেষ ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক উক্ত ফাইনাল খেলা আনন্দঘন পরিবেশে উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী ও টুর্নামেন্ট সংশ্লিষ্ট বিশেষ ব্যক্তিবর্গের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন