EN

সরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:42 pm , 29 July 2024, Monday , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাদশা মিয়া ( ৮৪ ) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের মৃত জোড়া আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে কুট্টাপাড়া মোড়ে বৃদ্ধ লোকটি দিগন্ত পরিবহনের বাস থেকে নেমে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধ লোকটি কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশীষ কুমার স্যানাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন, ঘটনার পর ওই ভ্যানের চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন