EN

সরাইলে এসেছে করোনা প্রতিরোধক ৬’শত ভায়েল ভ্যাকসিন

বার্তা সম্পাদক

প্রকাশিত: 9:18 pm , 6 February 2021, Saturday , পোষ্ট করা হয়েছে 6 years আগে

স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনা প্রতিরোধক ভ্যাকসিন এসেছে ৬’শত ভায়েল। আজ শনিবার(৬ফেব্রুয়ারী) দুপুর ১টায় পুলিশ প্রহরায় এসব ভ্যাকসিন সরাইলে এসেছে। ভ্যাকসিন গ্রহনকালে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান ডা: মোঃ নোমান মিয়া, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ সুমন মিয়া। হাসপাতাল সূত্র জানায়, এক ভায়েল ভ্যাকসিন ১০ জনকে পুশ করা যাবে। সেই হিসেকে ৬’শত ভায়েল দিয়ে উপজেলার ৬ হাজার লোককে টিকা দেয়া সম্ভব। সিরিঞ্জ এসেছে ১৪ হাজার ৪শ টি। টিকা দেওয়ার জন্য হাসপাতালে কম্পাউন্ডের ভেতরে ৩টি বুথ স্থাপিত হয়েছে। হাসপাতালের বাহিরে কোথাও টিকা দেয়া হবে না। টিকা প্রদানের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত ২৪ জন ভেক্সিনেটর ও ৪৮ জন স্বেচ্ছাসেবী প্রস্তুত করা হয়েছে। স্বেচ্ছাসেবীদের মধ্যে রেডক্রিসেন্ট ও ব্রাকের লোকজন রয়েছে। তবে নিবন্ধন বিহীন কাউকে টিকা দেয়া হবে না। প্রথম ধাপে প্রত্যেক দিন ৪৫০ জনকে দেয়া হবে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত প্রথম ধাপের টিকা প্রদান কার্যক্রম চলবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ নোমান মিয়া বলেন, ভ্যাকসিন গুলো নিরাপদ জায়গায় রাখা হয়েছে। ইতোমধ্যে শান্তিপূর্ণ ভাবে ভ্যাকসিন (টিকা) প্রদানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল শ্রেণি পেশার লোকজনকেই ভ্যাকসিন প্রদান করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন