৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে এসি ল্যান্ড প্রত্যাহারের সাড়ে ৪ মাস পর নতুন এসি ল্যান্ড শারমিন বেগমের যোগদান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৪৭ পূর্বাহ্ণ , ২০ আগস্ট ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে

সরাইলে এসি ল্যান্ড প্রত্যাহারের সাড়ে ৪ মাস পর নতুন এসি ল্যান্ড শারমিন বেগমের যোগদান

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাবেক এসি ল্যান্ড সিরাজুম মুনিরা কাইছানকে প্রত্যাহারের সাড়ে ৪ মাস পর নতুন এসি ল্যান্ড হিসেবে যোগদান করেছেন শারমিন বেগম। মঙ্গলবার(১৯ আগস্ট) সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভুমি) হিসেবে তিনি যোগদান করেন। এর আগে এসি ল্যান্ড এর অতিরিক্ত দায়িত্ব পালন করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন।

জানা যায়, গত ২৬ মার্চ সকালে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুকে) পোস্ট দেন তৎকালিন এসি ল্যান্ড সিরাজুম মুনিরা কাইছান। এতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের তোপের মুখে পরে তিনি পোস্টটি মুছে ফেলেন এবং আইডি হ্যাক হয়েছে দাবি করে আরেকটি পোস্ট দেন।

এ ঘটনায় বিএনপি নেতা-কর্মীরা এসি ল্যান্ডকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে ইতিহাস বিকৃতির দায়ে দ্রুত এসি ল্যান্ড সিরাজুম মুনিরা কাইছান এর অপসারণ দাবি করেন। পরে এসি ল্যান্ড সিরাজুম মুনিরা কাইছনকে  সরাইল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

 “মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, সরাইলে এসি ল্যান্ডকে প্রত্যাহার” শিরোনামে একই দিন নয়াদিগন্তের অনলাইনে ও পরদিন নয়াদিগন্তের প্রিন্ট পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

এসি ল্যান্ড সিরাজুম মুনিরা কাইছান প্রত্যাহারের সাড়ে ৪মাস পর মঙ্গলবার (১৯ আগস্ট) শারমিন বেগম নতুন এসি ল্যান্ড হিসেবে সরাইলে যোগদান করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন