৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ , ২৭ অক্টোবর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকাল থেকে দিনব্যপি এ ক্যাম্পেইন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের এ ক্যাম্পেইনের আওতায় সরকার প্রদত্ত বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হয়।

শুরুতে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার কামরুল ইসলাম। এ সময় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মো: আনোয়ার হোসেনসহ বিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য পরিদর্শক হাবিবুর রহমান, সহকারি স্বাস্থ্য পরিদর্শক সামসুল আলম, স্বাস্থ্য সহকারি জসিম উদ্দিন, মোহাম্মদ আলী, জহিরুল কবির শিহাব, পরিবার পরিকল্পনা পরিদর্শক শেখ এখলাছুর রহমান ও আনিস মিয়াসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ দিন ব্যপি চলমান এ টিকাদান কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহণ করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন