৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে উৎসবমুখোর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ , ২৯ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে

10

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির দলীয় মনোনয়ন দাখিল করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে ৪ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া। বুধবার(২৮নভেম্বর) বিকাল ৩টায় সরাইল উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ইউএনও এ এস এম মোসার কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোয়ন পত্র দাখিল করেছেন। এ সময় ভূইঁয়া ফাউন্ডেশনের সত্বাধিকারী কবির আহমেদ ভূইঁয়া, সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, সহসভাপতি শেখ রকিব উদ্দিন, জহির উদ্দিন আহমেদ, শরীফ মৃধা, বিএনপি নেতা এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু,
শফিকুল ইসলাম সেলু, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল , বিএনপি নেতা মোশাদে উল্লাহ মেম্বার, আব্দুল হামিদ ভূইঁয়া, আব্দুর রহিম, মোবারক মিয়া, মেহেদী হাসান পলাশ, আবু তাহের, হোসেন মিয়া, বাবু মিয়া, জাকির মিয়া, শাহ আলম, বিএনপি নেত্রী শামিমা আক্তার, যুবদল নেতা মো: ইয়াকুব, মশিউর মাস্টার, নুরে আলম, নুরুল আমিন মাস্টার, আব্দুল করিম মাস্টার, আহাদ মৃধা, ছাত্রদল নেতা রিগ্যান খন্দকার, রুহুল আমিন, মো: খোকন মিয়া, তানভীর আহমেদসহ বিভিন্ন স্তরের দলীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র দাখিল শেষে নেতা-কর্মীরা উপজেলার প্রধান প্রধান সড়কে উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া ও ধানের শীষ প্রতীকে বিভিন্ন স্লোগানসহ আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সর্বস্তরের জণগণের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বিভিন্ন দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীগণ নিজ নিজ সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র ও বিভিন্ন দলের পক্ষ থেকে মোট ২৭জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জেলা রিটার্নিং অফিসার এর কার্যালয় সূত্রে জানা গেছে। মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে আগামী ৯ডিসেম্বর চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে বলে জানা যায়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন