৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান এর পিতা আলহাজ্ব মহি উদ্দিন ঠাকুর এর জানাজা ও দাফন সম্পন্ন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ , ৩ মার্চ ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর এর পিতা আলহাজ্ব মহি উদ্দিন ঠাকুর এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার(৩ মার্চ) বাদ যোহর কুট্টাপাড়া খেলার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ৪পুত্র ও ৬ কন্যা সন্তানের জনক ছিলেন।

সহজ সরল জীবন যাপনে অব্যস্ত মরহুম মহি উদ্দিন অত্যন্ত ধার্মিক প্রকৃতির ছিলেন। পাশাপাশি দাওয়াতে তাবলীগে তিনি দীর্ঘ সময় মেহনত করেছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

এ ব্যপারে সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর বলেন, তার পিতা ৯৩ বছরেও শারীরিকভাবে অনেকাংশে সুস্থ ছিলেন। বড় ধরনের কোনো রোগ ছিল না। স্বাভাবিকভাবে হাঁটা ও চলাফেরা করতে পারতেন। মঙ্গলবার দুপুরে হঠাৎ করে তিনি বুমি করেন। পরে পরিবারের লোকজন তাঁকে সরাইল হাসপাতালে নিয়ে ভর্তি করান। খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটেঁ গিয়ে হাসপাতালের প্রধান ডাক্তার নোমান মিয়া ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনাস ইবনে মালেককে নিয়ে তাঁর পিতার শয্যাপাশে যান। ডাক্তারদের তত্বাবধানে সেখানে চিকিৎসা কার্যক্রম চলমান থাকা অবস্থায় পরিবারের লোকজনদের সাথে কথোপথন করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাত ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল থেকে লাশ রাতেই গ্রামের বাড়ি কুট্টাপাড়া নিয়ে যাওয়া হয়। লাশবাহী ফ্রিজিং গাড়ীতে সেখানে লাশ রাখা হয়। পর দিন বুধবার বাদ যোহর কুট্টাপাড়া খেলার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব শেখ আমান উল্লাহ জানাজায় ইমামতি করেন। রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ সহস্রাধিক ধর্মপ্রান মুসলমান জানাজায় অংশগ্রহন করেন।

আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা , সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আব্দুর রহমান, সরাইল উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুর রাশেদ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ও আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন