সরাইলে আল হেরা ইসলামী ছাত্র সংগঠন ও স্হানীয় উলামায়ে কেরামের যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: 11:02 pm , 3 April 2020, Friday , পোষ্ট করা হয়েছে 7 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের অসহায় ও গরীব লোকদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷ আজ শুক্রবার(৩এপ্রিল) বাদ জুম্মা শাহজাদাপুর আল হেরা ইসলামী ছাত্র সংগঠন ও
স্থানীয় আলেম ওলামাগণের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শাহজাদাপুর দরগা জামে মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদিন, শহিদুজ্জামান মাস্টার, নূর মোহাম্মদ খাদিম, হাজী ফারুক মিয়া, আল হেরা ইসলামী ছাত্র সংগঠনের সভাপতি আতিকুর রহমান রাজীব , সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিজানুর রহমান, মাওলানা মোবারক উল্লাহ কাসেমী ,
মাওলানা জুনায়েদ আহমেদ, খলিলুর রহমান, হাফেজ শেখ হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।











আপনার মন্তব্য লিখুন