সরাইলে আলফা ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর মৃত্যু দাবির ২টি চেক হস্তান্তর
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ , ১৮ আগস্ট ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
সরাইলে আলফা ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর মৃত্যু দাবির ২টি চেক হস্তান্তর
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলফা ইসলামি লাইফ
ইন্সুইরেন্স লিমিটেড এর মৃত্যু দাবির ২টি চেক নমিনির কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার ( ১৭ আগস্ট) বিকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার-আইরল বাজারে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাটানিশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আলী আকবর খান এর সভাপতিত্বে ও আলফা ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ইউনিট ম্যানেজার মো. মুরাদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলফা ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সেল্স ম্যানেজার জনাব এমদাদুল হক ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন আলফা ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার রিপন সরকার, ব্রাঞ্চ ম্যানেজার মাহফুজ খন্দকার ও গিয়াস উদ্দিন ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুখরতা হোসাইন।
আলফা লাইফ ব্রাহ্মণবাড়িয়া সেলস অফিসের আওতাধীন আখাউড়া উপজেলার হীরাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামের মৃত জারু মোল্লার ছেলে মৃত মো. সেলিম মোল্লা মৃত দাবি চেক ১,৮৯,৬০০ ( এক লক্ষ ঊননব্বই হাজার ছয়শত টাকা) ও সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কানিউচ্ছ গ্রামের মৃত কুমুদ চন্দ্র দাসের ছেলে মৃত জয়দেব চন্দ্র দাসের মৃত দাবির চেক ২.৩৮০০০ (দুই লক্ষ আটত্রিশ হাজার) টাকার চেক তাদের স্ব- স্ব নমিনির হাতে তুলে দেওয়া হয়। তাদের অকালমৃত্যুতে পরিবার সব ডকুমেন্টস সাবমিট করার মাত্র তিন কার্য দিবসের মাঝে মৃত্যু দাবি নিষ্পত্তি করেন প্রতিষ্ঠানের সিও নুরে আলম সিদ্দিকী অভি।











আপনার মন্তব্য লিখুন