৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত ২০

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ , ১৭ জুলাই ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত ২০

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগ। এতে পুলিশসহ ২০ জন আহত হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকালে উপজেলা সদরের অন্নদা স্কুল মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সরাইল উপজেলা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বুধবার বিকাল সাড়ে ৩ টায় কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করে। এ সময় বিক্ষোভকারীরা মিছিল নিয়ে সরাইল অন্নদা মোড়ের দিকে আসলে অন্নদা মোড়ে পুলিশি বাঁধার মুখে পড়ে। এ সময় অন্নদার মোড়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়ে শান্তিপূর্ণ সমাবেশ পালন করার ঘোষনা দেয়। সমাবেশ চলাকালে পূর্বদিক থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠি-সোঠা নিয়ে সমাবেশ পালনকারী শিক্ষার্থীদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। ঘন্টাব্যপি সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়।

এ ব্যপারে সরাইল হাসপাতালের প্রধান ডাক্তার নোমান মিয়া বলেন, সংঘর্ষের ঘটনায় সরাইল সার্কেলের এএসপি রাকিবুল হাসান ও সরাইল থানার অফিসার ইনজার্চ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলামসহ ৬/৭ জন আহত হয়েছে।

এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, সংঘর্ষে আমিসহ ৭/৮জন পুলিশ আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন