৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৪৬ পূর্বাহ্ণ , ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সরাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

এম এ করিম  সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

 “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উদযাপণ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৯ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলণ, র‌্যালি ও আলোচনা সভা।

উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি মো. আয়ুইব খানের সভাপতিত্বে ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো.আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন,

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনছুর হোসেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ( আর এম ও) ডা. মো. কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর  সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, সরাইল রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী (ডি এম দুলাল),,

উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. নুরল আমিন মাস্টার, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইফরান খান,  সরাইল থানার এসআই মো. জাহিদ, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ,

 সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাজল মিয়া ও সাধারণ সম্পাদক মো.জাকারিয়া প্রমুখ।

এছাড়াও একই দিনে একই স্থানে উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সবাইল মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন