৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ , ১ জানুয়ারি ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার(১জানুয়ারী) সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা দফায় দফায় মিছিল নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হয়। সকাল ১১টায় উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বল ও সাধারন সম্পাদক আব্দুল জব্বারের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও আনন্দ র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের কৃতি সন্তান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে এমপি পদে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো: আনোয়ার হোসেন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো: আনিসুল ইসলাম ঠাকুর, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সরাইল কালিকচ্ছের কৃতি সন্তান এস এম তরুন দে, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সভাপতি মো: শামীম মোল্লা, সহ-সভাপতি এনামুল হক জুয়েল, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ,  সরাইল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি  আবু সুফুয়ান, সহ-সভাপতি মো: আব্বাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রানা আহমেদ জিল্লু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক দুলাল মাহমুদ আলী(ডি এম আলী), বিএনপি নেতা জিয়াউল হক, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: আকবর হোসেন, সরাইল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাক আলম খন্দকার রিগান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মৈশান,  উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুবেল, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মুকুল, নাদিম মাহমুদ, দপ্তর  সম্পাদক সাজিন আহমেদ, উপজেলার সকল ইউনিয়নের ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ  উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরা উক্ত আলোচনা সভা, আনন্দ র‍্যালি ও কেক কাটা অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন