EN

সরাইলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:49 pm , 23 June 2021, Wednesday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সরাইল উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে আজ বুধবার(২৩ জুন) বিকালে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা আওয়ামী লীগ এর আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক-১ ও সংরক্ষিত মহিলা আসন-৩১২ এর সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।

উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, আওয়ামী লীগ নেতা এডভোকেট জয়নাল আবেদীন, মোঃ দ্বীন ইসলাম, শহিদ উজ জামান মাস্টার, মিজানুর রহমান, আহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান, শফিকুর রহমান, মুখলেছুর রহমান, কায়কোবাদ, রফিকুল ইসলাম খোকন, আনোয়ারুল হক, কাজী আব্দুস সালাম, বাবুল হোসেন ও ফারুক হোসেন প্রমুখ।

সরাইল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন