EN

সরাইলে অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:09 pm , 17 May 2024, Friday , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “আলী বক্স এন্ড ফ্রেন্ডস ফাউন্ডেশন এর উদ্যোগে শতাধিক অসহায় দুঃস্থদের মাঝে

চাল, ডাল, আলু, পিঁয়াজ, তৈলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ মে) সকালে জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার এর সভাপতিত্বে ও  সাংবাদিক শরীফ বক্সের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর মিয়া, ন্যাপ নেতা আব্দুল জব্বার, মর্তুজ আলী, এম এ মজিদ বক্স, রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ রিমন খান, পারভেজ, মামুন খন্দকার, বেলায়েত হোসেন মিল্লাত, রানা, মন্নর, আব্দুর রউফ, এলেম,জিল্লুর রহমান, ফারুক, আল আমীন, হেলাল খান প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন