৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে অনলাইনে জুয়া খেলা, গ্রেফতারঃ ২

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ , ২ নভেম্বর ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইলে অনলাইনে জুয়া খেলা, গ্রেফতারঃ ২

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গোপন সংবাদের ভিত্তিতে অনলাইনে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে দুই জুয়ারিকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
মঙ্গলবার (১ নভেম্বর) দিবাগত রাত ১২ টায় উপজেলার সদর ইউনিয়নের আরিফাঈল গ্রামের আবু সাঈদ এর মুদির দোকানের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের স্বল্প নোয়াগাঁও এর বাসিন্দা জালাল মিয়া(৩২) ও দক্ষিন আরিফাইল গ্রামের হাসান আলী(৩৮)।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন তথ্য নিশ্চিত করে বলেন আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা রুজু হয়েছে। আজ বুধবার (২ নভেম্বর) বিজ্ঞ আদালতে তাদের প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন